× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

সুরেশ্বরে লিগ্যাল এইডের সচেতনতা মূলক সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর এলাকায় জাতীয় আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় সুরেশ্বর বাজারে সভার আয়োজন করেছে জেলা লিগ্যাল এইড অফিস।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা বেগম লাবনী আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এহসানুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মুঞ্জুরী, যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক জিন্নাত জাহান ঝুনু, যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক সুলতান মাহমুদ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক শফিক আহমেদ, সিনিয়র সহকারী জজ সৈয়দ আব্দুল্লাহ আল হাবিব, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা রুপা ও মোঃ মনিরুজ্জামান, নড়িয়া থানা অফিসার ইনচার্জ ইকরাম আলী প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন ঘড়িষার ইউপি চেয়ারম্যান আঃ রব খান।

সভায় উপস্থিত সকল পুরুষ-মহিলাদের সচেতনতার লক্ষ্যে বলা হয় আর্থিকভাবে অস্বচ্ছল, দরিদ্র ও অসহায় ব্যক্তির দেওয়ানী, ফৌজদারী বা পারিবারিক মামলা করা ও প্রতিদ্বন্দ্বিতা করা প্রয়োজন হলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বিনা খরচে সকল প্রকার আইনগত সহায়তা করবে। মামলা নিয়ে হয়রানী হচ্ছে বা মামলা করতে ভয় পায় এমন ব্যক্তিদের লিগ্যাল এইড জেলা কার্যালয়ে যেতে পরামর্শ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..