× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে জোরালো ভূমিকা পালন করতে হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন

পরিবেশ সুরক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিল্পমালিক, ব্যবসায়ীদের তথা ব্র্যান্ডগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার লে মেরিডিয়ানে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত দ্বিতীয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা বিভিন্ন ব্র্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়।

তিনি বলেন, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল পরিবেশ রেখে যেতে না পারি, তাহলে সকল উন্নয়ন টেকসই হবে না। তিনি কর্পোরেট দায়িত্ব ও টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ ও অর্থনৈতিক টেকসইতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত। এসডিজি লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অবদান রাখা কোম্পানিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করায় অন্যরাও উৎসাহিত হবে। আয়োজনের জন্য বিবিএফকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকার এবং বেসরকারি শিল্প মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ একত্রে এই দেশের পরিবেশ বাসযোগ্য করতে কাজ করে যেতে হবে।

আয়োজক বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম ছাড়াও বিভিন্ন স্বনামধন্য শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও পরিবেশ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। তারা সবাই বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..