× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

   এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট

সুন্দরবনের বাঘের আক্রমণে জেলে নিহত, মাথা ও রক্তাক্ত প্যান্ট উদ্ধার

Dutta
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
bagerhat

প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ হিসেবে সুখ্যাত সুন্দরবন থেকে শিপার হাওলাদার (২২) নামে এক জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন। পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা বন থেকে ওই জেলের মাথা ও পরনের প্যান্ট উদ্ধার করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে তল্লাশি করে এসব উদ্ধার করা হয়। এর আগে, গত বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন শিপার। ঘটনার পাঁচদিন পর তার মাথা উদ্ধার করা হয়।

নিহত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদারের ছেলে।স্থানীয় ইউপি সদস্য মো. কামাল হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বুধবার সকালে শিপার একাই বনে মাছ ধরতে যান। দিনের মধ্যেই ফিরে আসার কথা। কিন্তু সারাদিনেও ফিরে না উৎকণ্ঠায় পড়ে তার পরিবার। প্রথমে তারা নিজেরা বনে তল্লাশি করে। কিন্তু না পেয়ে সর্বশেষ আজ রোববার সকালে পরিবারের লোকজনসহ অর্ধশতাধিক গ্রামবাসী লাঠিসোটা নিয়ে বনে তল্লাশি শুরু করেন। সকাল ৮টার দিকে গহীন বনের তুলাতলা নামক স্থান থেকে শিপারের মাথা ও রক্তমাখা ক্ষতবিক্ষত পরনের প্যান্টটি পাওয়া যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল এবং আশপাশে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান উদ্ধারকারীরা। মাথাটি বাড়িতে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মাথাটি দাফনের প্রস্তুতি চলছে। ঘটনা শোনার পর স্থানীয় লোকজন ও জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম বলেন, আমার স্টেশনের তুলাতলা বন থেকে শিপার নামে এক যুবকের মাথা উদ্ধারের খবর শুনেছি। ধারণা করা হচ্ছে বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে। ওই যুবক অবৈধভাবে বনে মাছ ধরতে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে বনসংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় লোকজন বা কোনো জেলে যাতে অবৈধভাবে বনে প্রবেশ না করে সে ব্যাপারে বনবিভাগ থেকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..