× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

সুনামগঞ্জ-৫ আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৬ জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে ৮ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৬জন প্রার্থী।

এছাড়া নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী মুহিবুর রহমান মানিক (নৌকা) ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী (ধানের শীষ) নিজ-নিজ কেন্দ্রে বিজয়ী হলেও প্রতিদ্বন্দ্বি অপর ৬ প্রার্থী কেউই নিজ কেন্দ্রে বিজয়ী হতে পারেননি। শহরের মন্ডলীভোগ চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মুহিবুর রহমান মানিক এমপি।

এ কেন্দ্রে ৫হাজার ৪শ’৮৫ ভোটের মধ্যে কাষ্টিং ভোটের সংখ্যা ৫হাজার ২শ’। এরমধ্যে মুহিবুর রহমান মানিক এমপি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪ ভোট, মিজানুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১শ’৮১ ভোট, আব্দুল ওদুদ কুঁড়েঘর প্রতীকে পেয়েছেন ৬ ভোট, হাফিজ মাওলানা হুসাইন আল হারুন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ ভোট, জাপার প্রার্থী এড. নাজমুল হুদা হিমেল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ ভোট ও বাতিল হয়েছে ৪ ভোট।

এছাড়া গণফোরামের প্রার্থী আইয়ূব করম আলী উদিয়মান সূর্য্য, খেলাফত মজলিসের প্রার্থী দেয়াল ঘড়ি ও বিএনএফ প্রার্থী আশরাফ হোসেন টেলিভিশন প্রতীকে কোন ভোট পাননি। উপজেলা ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। এ কেন্দ্রে ২হাজার ৪শ’৮৯ ভোটের মধ্যে কাষ্ট হয়েছে ১ হাজার ৪৬৭ ভোট।

এরমধ্যে মুহিবুর রহমান মানিক এমপি নৌকা প্রতীকে পেয়েছেন ৪শ’২৮ ভোট, মিজানুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯শ’৮৭ ভোট, আব্দুল ওদুদ কুঁড়েঘর প্রতীকে পেয়েছেন ৬ ভোট, হাফিজ মাওলানা হুসাইন আল হারুন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬ ভোট, জাপার প্রার্থী এড. নাজমুল হুদা হিমেল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ ভোট, গণফোরামের প্রার্থী আইয়ূব করম আলী উদিয়মান সূর্য্য প্রতীকে পেয়েছেন ১ ভোট, খেলাফত মজলিসের প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩ভোট, বিএনএফ প্রার্থী আশরাফ হোসেন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ২ ভোট ও বাতিল হয়েছে ১০ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..