× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সুনামগঞ্জে নির্মাণাধীন ১০ তলা ভবনের নিচ থেকে রক্তাক্ত লাশ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Bloody-corpse.jpg

সুনামগঞ্জে ২৮ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসন ও আদালত চত্বরসংলগ্ন নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের নিচ থেকে লাশ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।

নিহতের পরিচয় নিশ্চিত হতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। নিহতের গলায় রশি পেছানো ছিল এবং তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..