× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক

সুদানের রাজধানীর কোরো বাজারে বিমান হামলায় নিহত ৪৩ আহত ৬০

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
কোরো বাজারে বিমান হামলা

সুদান সেনাবাহিনীর প্রধান ও র‍্যাপিড সাপোর্টের কমান্ডারের মধ্যে বিরোধের জের ধরে জের ধরে দেশটিতে সংঘাত জড়িয়ে পড়েছে।  রাজধানীতে একটি জনাকীর্ণ বাজারে বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত ও আহত হয়েছেন ৬০ জনেরও বেশী মানুষ।

গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) একটি সামরিক বিমান থেকে দক্ষিণ খার্তুমের কোরো বাজারে হামলা চালানো হয়। এ ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়েছে জানিয়েছে চিকিৎসা সংক্রান্ত দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। খবর বিবিসি।

এমএসএফ জানায়, ‘বিস্ফোরক অস্ত্র’ বাজারে আঘাত করেছে এবং ‘অকল্পনীয় দুর্ভোগ ও প্রাণহানির আরেকটি দিনে’ বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত এপ্রিল থেকে দেশটির প্রতিদ্বন্দ্বী সামরিক পক্ষগুলো লড়াই করছে। এমএসএফের জরুরি সাহায্য সংক্রান্ত সম্বন্বয়ক মেরি বার্টন বলেন, বিস্ফোরণের ভয়াবহতা দেখে বাশাইর হাসপাতালের স্বেচ্ছাসেবক ও চিকিৎসা কর্মীরা হতবাক।

প্রায় এক সপ্তাহ আগে এক বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়।

জানা যায়, সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কমান্ডার জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর বিরোধের জের ধরে দেশটিতে সংঘাত জড়িয়ে পড়েছে।

গত পাঁচ মাসে সুদানের প্রায় ৫০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ও নিহত হয়েছে হাজার হাজার। এর মধ্যে খার্তুম ও দারফুরের পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খার্তুম ও পার্শ্ববর্তী শহর ওমদুরমান ও বাহরির বেশিরভাগ নিয়ন্ত্রণ করে আরএসএফ। শহরগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের আশায় সেনাবাহিনী বারবার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে বাড়ছে বেসামরিক হতাহত।


এ ক্যটাগরির আরো খবর..