সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক পদত্যাগ

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক পদত্যাগ

পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। স্থানীয় সময় রোববার (২ জানুয়ারি) রাতে টেলিভিশন দেওয়া এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তিনি সামরিক শাসনের বিরোধী ছিলেন।

তিনি গত নভেম্বরে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সমঝোতায় পৌঁছান আবদাল্লাহ হামদক। সমঝোতার ভিত্তিতে হারানো ক্ষমতা ফিরে পান তিনি। সেই সমঝোতার দুই মাস না যেতেই তিনি পদত্যাগ করলেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখল করেন। তিনি এতদিন গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে রাস্তায় নামে হাজার হাজার সুদানিজ। এই বিক্ষোভে ৫৬ জন নিহত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।