× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

মধুখালী প্রতিনিধি

সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ-মাহফিল

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
modhukhali

বৃহস্পতিবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ) এর জন্ম ও মৃত্যু উপলক্ষে (পবিত্র ঈদে মিলা-দুন্নবী দিনে) এক বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন স্কুলের ছাত্র আবিদ সাইফুল্লাহ গজল পরিবেশন করেন স্কুলের ছাত্র ইব্রাহীম, সাইম শাহারিয়া। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ) এর জীবনী সম্পর্কে আলোচনা করেন ছাত্রদের মধ্যে কাজিম শেখ, শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক সাদেকুর রহমান, আঃ হালিম বিশ্বাস, অভিভাবক সদস্যদের মধ্যে ইজাজুল হক ডাবলু, দাতা সদস্য মৃধা নাজিরুল ইসলাম।

অতিথিদের মধ্যে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, সমাজসেবক জমসের আলী খাঁন, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নীরোদ শিকদার, প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশীদ এর আলোচনা শেষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ-মাহফিলে অংশ গ্রহন করেন কোঅপ্ট সদস্য মোঃ রুহল আমিন মোল্যা, অভিভাবক সদস্য সাইদুর রহমান, আবিদা সুলতালা অতিথি মনজুরুল ইসলাম, মুকুল হোসেন, আকিদুল ইসলাম, মধ্য আড়পাড়া আদর্শ মক্তব কমপ্লেক্র প্রধান শিক্ষক আবু সুফিয়ান, প্রতিবন্ধী মোঃ ফাইম শেখ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্য আড়পাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আশরাফুজ্জামান জামাল । অনুষ্টানের আহবায়ক ছিলেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজী শিক্ষক সাদেকুর রহমান ও সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আঃ হালিম বিশ্বাস এবং ওবায়দুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..