বরিশালের আগৈলঝাড়ায় প্রাণি সম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর আওতায় গাভী পালনকারী খামারীদের মাঝে বিনামূল্যে ৮টি গ্রাস চপিং (ঘাস কাটা) মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের কম্পাউন্ডে ঘাস কাটা মেশিন বিতরণ অনুষ্ঠান উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি স¤প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাফিউল আলম নাঈম, উপ-সহকারী প্রানিসম্পদ অফিসার মাহমুদ হোসেন বখতিয়ার, খামারী রেখা রানী দাস, রুবিনা বেগম, মহাসীন শাহ সহ অন্যান্যরা। শেষে খামারীদের মাঝে ঘাস কাটা মেশিন বিতরণ করেন অতিথীরা।



