সীমান্তে অভিযানে আবু ইব্রাহিম আলী (২৩) নামে এক আসামিসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১লা ডিসেম্বর ২০২৫) দিনভর যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবির সদস্যরা বেনাপোল, আইসিপি ও কাশিপুর বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ এসব মালামাল জব্দ করে।
মাদক দ্রব্যসহ আটককৃত আবু ইব্রাহিম আলী (পাসপোর্ট নং AD450818) পশ্চিম বঙ্গের কলকাতা জেলার ইকবালপুর,খিদিরপুরের 3/A এলাকার আবু তাহের আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় WINCEREX COUGH SYRUP, শাড়ি,থ্রি – পিস,শাল চাদর,পোশাক সামগ্রী, ঘড়ি, কীটনাশক ও কসমেটিক্সসহ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। যার বাজারমূল্য ৯ লক্ষ ৯০ হাজার ৪৫ টাকা।
যশোর ব্যাটালিয়ন-৪৯ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক আসামি ও মালামাল সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নানা ধরনের চোরাচালানী মালামালসহ প্রতিনিয়ত অসংখ্য পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
এ ক্যটাগরির আরো খবর..