× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল সীমান্তের ইছামতী নদী থেকে ৪০ পিচ স্বর্ণসহ লাশ উদ্ধার 

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
স্বর্ণসহ লাশ উদ্ধার

বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিচ স্বর্ণসহ মশিয়ার রহমান(৫৫) নামে এক স্বর্ণপাচারকারীর লাশ উদ্ধার করেছ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বুধবার (১৩ মার্চ) বেলা ২ টার সময় বেনাপোল অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে লাশ উদ্ধার করা হয়।  নিহত ব্যক্তি হলেন, শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে মশিউর রহমান।
নিহতের পরিবার জানান, গত ১০ মার্চ দুপুর ২টার সময় নিহত মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে, রহিম ও জমাল নামের দুই ব্যক্তি ডেকে নিয়ে আসে। তার এক ঘন্টা পর রহিমের ছেলে তাদেরকে খবরদেয় মশিয়ার রহমান বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেষা  ইছামতী নদীতে ডুবে গিয়েছে। তার পর থেকে তারা বিজিবি কে জানায পরে বিজিবি ও বিএসএফ সমন্বয় করে ইছামতি নদীতে খোঁজাখুঁজি করে আজ ১৩ মার্চ দুপুর ১২ টার সময় লোক মুখে জানতে পারে ইছামতি নদীতে লাশ ভাসছে। পরে তারা সেখানে গিয়ে তাকে সনাক্ত করে।পরে বিজিবি ও পুলিশ লাশ উদ্ধার করে এছাড়া এই ঘনটার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুহাম্মদ  খুরশীদ আনোয়ার জনান, অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিচ স্বর্ণের বারসহ মশিয়ার রহমান নামে এক স্বর্ণ পাচারকারী লাশ উদ্ধার করা হয়েছে।এবং উদ্ধারকৃত লাশ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা বলে তিনি জানান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্বর্ণসহ ইছামতী নদী থেকে মশিয়ার রহমান নামে এক ব্যক্তির  লাশ উদ্ধার করা হয়েছে। এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..