× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী

সীতাকুন্ডে আদিবাসী দুই কিশোরী হত্যার বিচার দাবিতে হিন্দু মহাজোটের মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মে, ২০১৮

রাজিব শর্মা,(চট্টগ্রাম ব্যুরো)ঃ ২৫ মে শুক্রবার সকাল ১০ টায় সীতাকুন্ড পৌরসভার জঙ্গল মহাদেবপুর পাহাড়ের ত্রিপুরা পাড়ায় সংখ্যালঘু দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দ্রুত বিচারে ট্রইব্যুনালের মাধ্যমে ফাঁসীর দাবিতে চট্টগ্রাম এর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম।

হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যক্ষ সুজিত ঘোষের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট চটগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক ঋতেন দাশ, চট্টগ্রাম জেলার সহ সভাপতি মিলন শর্মা, সুজিত সরকার, চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট সুদীপ্ত বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা, রিপন দাশ, জুয়েল নাথ, দেবাশীষ ত্রিপুরা, প্রেম ত্রিপুরা প্রমুখ।
সভায় বক্তারা বলেন গত ১৮ মে সীতাকুন্ডে সুখলতি ত্রিপুরা (১৫) ও ছবি রানী ত্রিপুরা (১১) নিজ বাড়িতে ধর্ষণ ও হত্যার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসন জড়িত সকলকে এখনো গ্রেফতার করেনি। শুধু তাই নয় সারা দেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও হিন্দু নির্যাতন হচ্ছে। হিন্দুদের বাড়ীঘরে হামলা, জমি দখল, অগ্নি সংযোগ, লুঠপাট, মঠ মন্দির ও প্রতিমা ভাংচুর এদেশে এখন নিত্য ঘটনা। কোন ঘটনারই আজ পর্যন্ত কোন বিচার পায়নি হিন্দুরা। আমাদের দীর্ঘ দিনের দাবী “সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন” হলে সুখলতি, রাণী দের এইভাবে মরতে হত না। এদেশ থেকে নির্বিচারে হিন্দুদের পালিয়ে যেতে হত না। অথচ সংখ্যালঘু ইস্যুতে সরকার এবং প্রশাসন বরাবরই উদাসীন ও সাম্প্রদায়িক বৈষম্যমূলক আচরণ করে চলেছে। অবিলম্বে এই ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার পূর্বক দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসীর দাবী জানাই।

বক্তারা আরো বলেন আজ এদেশে হিন্দু নির্যাতন নিয়ে আমেরিকা ও ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হলেও আজ পর্যন্ত আমাদের জাতীয় সংসদে এ নিয়ে কোন আলোচনা হয়নি। জাতীয় সংসদে সংখ্যালঘুদের পক্ষে কথা বলার কোন লোক না থাকায় আমরা পৃথক নির্বাচন বাস্থবায়নের মাধ্যমে ৬০টি সংরক্ষিত আসনের দাবী জানাই।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরাম, জাগো হিন্দু পরিষদ, শারদাঞ্জলী ফোরাম উক্ত প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..