× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ঠাকুরগাঁওয়ে এক ঔষুধ কোম্পানির ব্যাগ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ঠাকুরগাঁওয়ে এক ঔষুধ কোম্পানির ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিয়ে ঔষুধ সহ হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা বলেন, বুধবার দুপুর ১২টার দিকে বিকন ফার্মাসিটিকেল লি: এর সেলস ম্যানেজার মশিউর রহমান ঔষুধ সহ একটি ব্যাগ নিয়ে রিক্সায় করে চৌরাস্তায় আসে। এসময় তিনি ভুল করে রিক্সায় ব্যাগটি রেখে চলে যান। রিক্সাচালক ব্যাগটি নিয়ে চম্পট দেয়।

এ ঘটনায় মশিউর রহমান থানায় অভিযোগ দিলে শহরের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ওই রিক্সাচালককে সনাক্ত করা হয়। পরদিন বৃহস্পতিবার রিক্সা চালক ব্যাগটি হাসপাতালের সামনে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে।


এ ক্যটাগরির আরো খবর..