× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

নিউজ ডেক্স

সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি

সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ভিড় বাড়ছে আশ্রয়কেন্দ্রে। পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন বন্যার্তরা। রয়েছে বিশুদ্ধ পানি, খাবার, শিশুখাদ্য ও গোখাদ্যের সংকটও। কবরস্থানে পানি থাকায় মরদেহ কবর দিতে পারছেন না স্বজনরা।

সিলেটের কুশিয়ারা নদীর পানি ও ফেঞ্চুগঞ্জে ঢলের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

সুনামগঞ্জে শহরের দিকে বন্যার পানি কমতে শুরু করলেও গ্রামাঞ্চলে এখনও পানিবন্দি কয়েক লাখ মানুষ।

কবরস্থানে পানি থাকায় মরদেহ কবর দেওয়া যাচ্ছে না। নেত্রকোনার ৬৩ ইউনিয়নে এখনও পানিবন্দি দুই লক্ষাধিক মানুষ।

জেলায় ৩৬২টি আশ্রয়কেন্দ্রে আশ্রিত ১ লাখ ১৯ হাজার মানুষ। এসব জায়গায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শিশু খাদ্যসহ গো-খাদ্যের সংকট।

অন্যদিকে, গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের ঢলে গাইবান্ধার যমুনা-ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি। ৬০টি আশ্রয়কেন্দ্রে ভিড় বেড়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।


এ ক্যটাগরির আরো খবর..