× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

সিলেট প্রতিনিধি

সিলেটে ৩ মাসের শিশুকে চুরি করে নিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
শিশুকে চুরি করে নিয়ে হত্যা

সিলেট ঘর থেকে সাহারা বেগম নামে ৩ মাসের এক শিশুকে চুরি করে নিয়ে পুকুরে ফেলে হত্যা করার ঘটনা ঘটেছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার পৌনে ৮টার দিকে নগরের ৪০ নং ওয়ার্ডের পালপুর আবাসিক এলাকায় ঘর থেকে শিশুকে চুরির ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাহারা বেগম পালপুর আবাসিক এলাকার আব্দুল কাইয়ূম ও শাম্মী বেগম দম্পতির সন্তান।

পরিবারের লোকজন জানান, শাম্মী বেগম প্রকৃতির ডাকে শৌচাগারে গেলে সুযোগ বুঝে শিশু সাহারাকে চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শিশুটির চাচা আবুল কালাম বলেন, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আমার ভাতিজিকে বাসা থেকে কেউ চুরি করে নেয় দুর্বৃত্তরা। তার খোঁজে মসজিদে ও বিভিন্ন স্থানে মাইকিং খোঁজাখুঁজি করা হয়। পরে রাত সাড়ে ১০টায় বাড়ির পুকুরে শিশু সাহারার মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, চুরির পর আমার ভাতিজিকে নিয়ে পালাতে না পেরে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুকুরে ফেলা হয়।

শিশুর বাবা আব্দুল কাইয়ূম বলেন, খরচ আনতে হবিনন্দী বাজারে যাই। হঠাৎ খবর পাই আমার মেয়ে চুরি হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনো জায়গায় পাইনি। পরে রাত সাড়ে দশটায় আমার পুকুর পার থেকে মেয়ের মরদেহ পাই।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা এসএম মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেছি। রাত পৌনে ৮টচার দিকে কে বা কারা ৩ মাসে শিশুকে চুরি করে নিয়ে গেছে বলে খবর পাই। রাত সাড়ে ১০টায় তাদের বাড়ির পুকুর পার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বাড়ির লোকজনের বিরোধ থেকে শিশুটিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন বলে জানালেন ওসি।


এ ক্যটাগরির আরো খবর..