× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

সিলেটে ব্লগার অনন্ত হত্যা মামলায় তৌহিদ ও আমিনুল গ্রেফতার!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

ছবির আহমেদ আবিরঃ ব্লগার অভিজিৎ হত্যাকান্ডে জড়িত সন্দেহে ঢাকায় আটক তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিককে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার সিলেট মহানগর হাকিম আদালতে তাদের হাজির করলে বিচারক সাহেদুল করিম তাদের গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। এর আগে ঢাকায় ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আটককৃত তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুলপ্রকাশ ও সাদেক আলিমকে অনন্ত বিজয় হত্যা মামলায় শ্যেন অ্যারেস্ট দেখানোর আবেদন করে সিআইডি পুলিশ। তবে আদালত তৌহিদ ও আমিনুলকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। তবে আরিফ ও জাকিরুলকেগ্রেফতার দেখানোর আবেদন মঙ্গলবার আমলে নেননি আদালত। এদিকে সাদেক আলিমকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হয়নি।

অনন্ত বিজয় হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী আদালতে এই ৫ জনের ১৫ দিনের রিমান্ড আবেদন জানান। তবে সাদেক আলিম আদালতে হাজির না হওয়ায় বিচারক সাহেদুল করিম রিমান্ড আবেদন মঞ্জুর না করে আগামী ১৬ সেপ্টেম্বর রিমান্ড আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন। প্রসঙ্গত, গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে বিজ্ঞান ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যা মামলায় সিলেটের স্থানীয় একটি দৈনিকের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাবি ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়ের নামক একজনকে আগেই গ্রেফতার।


এ ক্যটাগরির আরো খবর..