সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি

 সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একদিনের সংক্ষিপ্ত সফরে সিলেটে। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে তিনি।

আজ দুপুর দুইটায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সিলেট মহানগর পুলিশের (এসএমপির) পক্ষ থেকেও জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী আজ দুপুর দুইটায় সিলেট পৌঁছানোর পর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেছেন তিনি। এরপর বেলা সাড়ে তিনটায়  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। বিকেল পাঁচটায় বিমানে করে আবার ঢাকায় ফিরবেন তিনি।

কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব জানান, সমাবর্তন অনুষ্ঠান সফলে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিকৃবির সমাবর্তনে বক্তা থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে এক হাজার ৩৬৫ জন গ্র্যাজুয়েট যোগ দেবেন বলে জানান তিনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে এসএমপি। রাষ্ট্রপতিকে চার স্তরের নিরাপত্তা দেয়া হচ্ছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মহানগরের ১৮টি পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।