× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে ‘আতিয়া মহলে’ জঙ্গী অভিযান

admin
হালনাগাদ: শনিবার, ২৫ মার্চ, ২০১৭

সিলেট প্রতিনিধিঃ  সিলেটের শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামের বাড়িটিতে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো দল। আজ শনিবার সকাল ৯টার দিকে এ অভিযান শুরু হয়।

‘অপারেশন টুইলাইট’ নামের এই অভিযানে নেতৃত্বে দিচ্ছেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) আনোয়ারুল মোমেন। সেনাবাহিনীর প্যারাকমান্ডো দল এ অভিযান পরিচালনা করছে। তাদের সহযোগিতা করছেন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও সোয়াট সদস্যরা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর প্যারাকমান্ডো দল কয়েকটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। অভিযানের প্রস্তুতি হিসেবে দলটি সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক বন্ধ করে দেয়। এ ছাড়া শিববাড়ি এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর জনসাধারণ ও সংবাদকর্মীদের ওই এলাকা থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি ও পাঁচটি অ্যাম্বুলেন্স, সেনাবাহিনীর সাঁজোয়া যান, ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা রয়েছেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, অভিযানের প্রস্তুতি হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে ঘটনাস্থলে।

সেনাবাহিনীর প্যারাকমান্ডো দল বাড়িটির তিন দিকে অবস্থান নিয়ে অভিযান শুরু করেছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে সেনাবাহিনীর আট সদস্যের একটি প্যারাকমান্ডো দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। এর আগে অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশেষ বাহিনী সোয়াট।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় লোকজন জানায়, বাড়িটির দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত ২৯টি ইউনিটে ২৯টি পরিবার রয়েছে।

ঢাকা-চট্টগ্রামের অভিযানের পর আটক জঙ্গিদের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার পাঁচতলা বাড়িটি ঘিরে রাখেন সিলেটের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ঢাকা থেকে যাওয়া কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..