সিলেটের জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে দুপক্ষের হাতাহাতি

সৌরভ আহমেদ, সিলেট প্রতিনিধি:  সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে দুপক্ষের মধ্যে গন্ডগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ অক্টোবর) ২টা ৫০ মিনিটে রেজিস্ট্রি মাঠের গেইটে এ অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে।

সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল  সহকারে জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

দুপুর ১টা ৫৫ মিনিটে রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ স¤পাদক আলী আহমদ পরিচালনায় সমাবেশটি শুরু হয়।

বেলা ২টা ২৭ মিনিটে সমাবেশস্থলে এসে উপস্থিত হন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।