সিরিয়া ও মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে উত্তর কোরিয়া

নিউজ ডেস্কঃ সিরিয়া ও মিয়ানমার সরকারের কাছে অস্ত্র বিক্রি করছে উত্তর কোরিয়া। পাশাপাশি দেশ দুটিতে কয়লা, লোহা ও স্টিল রপ্তানি করছে পিয়ংইয়ং। এসব পণ্য রপ্তানিতে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর এএফপির।

গত শুক্রবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, সিরিয়ার পরমাণু কর্মসূচি উন্নয়নে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সহায়তা করছে পিয়ংইয়ং। আর মিয়ানমারের সেনাবাহিনীকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে তারা।

ওই প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা প্রায় সব পণ্যই উত্তর কোরিয়া রপ্তানি করেছে। ওই সব পণ্য রপ্তানি থেকে দেশটি ২০১৭ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব আদায় করেছে ২০ কোটি মার্কিন ডলার।

সেখানে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করেই অন্য দেশের পরিচয় ব্যবহার করে ব্যবসা করেছে উত্তর কোরিয়া।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ায় পেট্রোলিয়াম জাতীয় পদার্থ সরবরাহে বেশ কিছু বেনামী বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামে কয়লা রপ্তানি করেছে উত্তর কোরিয়া। আর এক্ষেত্রে ভুয়া কাগজপত্রে কয়লা উৎপাদনকারী দেশ হিসেবে রাশিয়া ও চীনের নাম ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমার ও সিরিয়া সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।