সিরিয়ায় মার্কিন হামলায় আইএস প্রধান নিহত

সিরিয়ায় মার্কিন হামলায় আইএস প্রধান নিহত

মার্কিন বাহিনী সিরিয়ায় হামলা চালিয়ে ইসলামিক স্টেট গ্রুপের নেতা খালিদ আইদ আহমদ আল-জাবুরিকে হত্যা করেছে। তিনি ইউরোপে আইএসের চালানো বিভিন্ন হামলার পরিকল্পনাকারী ছিলেন।

মঙ্গলবার সেন্ট্রাল কমান্ড এ কথা জানিয়েছে।

সেন্টকম প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন, এ জিহাদি গ্রুপ ২০১৯ সালে সিরিয়ায় তাদের সর্বশেষ ভূখণ্ড থেকে বিতাড়িত হয়ে কোণঠাসা হয়ে পড়লেও মধ্যপ্রাচ্যের বাইরে হামলা চালানোর ইচ্ছা নিয়ে ইউরোপের অনেক দেশেই তারা হামলা চালাতে সক্ষম হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।