× Banner
সর্বশেষ
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩ বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যাকারী বলেছেন তুরষ্কের প্রেসিডেন্ট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ‘হত্যাকারী’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোগান।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে এরদোগান ইরানের উদ্দেশে বলেন, ‘তোমরা সিরিয়ার সরকারকে পরোক্ষ ও প্রত্যক্ষাভাবে সমর্থন দিয়ে যাচ্ছ। তোমরা হত্যাকারী প্রেসিডেন্ট বাশার-আল-আসাদকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছ।’

তিনি বলেন, তেহরানে সৌদি দূতাবাসে রকেট লাঞ্চার দিয়ে হামলা চালানো হয়েছে। ইরাকে সৌদি দূতাবাসে ভাঙচুর চালানো হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের শর্তের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়।

এদিকে বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি  সৌদি দূতাবাসে হামলাকারীদের জরুরি ভিত্তিতে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো আক্রমণকারীদের অপরাধ সুনির্দিষ্ট  আমরা তাদের শাস্তি দিয়ে এই রকম কার্যকলাপ চিরতরে বন্ধ করব।


এ ক্যটাগরির আরো খবর..