× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

সিরিজের পর এবার লাল বলের লড়াই

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

কন্ডিশন বুঝে একাদশ সাজানোও হবে বড় চ্যালেঞ্জ। উইন্ডিজ বধে সিনিয়রদের বাড়তি দায়িত্ব নেয়ার পরামর্শ দিলেন সাবেকরা। একইসাথে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ভালো করার সুযোগ টাইগারদের সামনে।

রঙিন থেকে সাদা পোষাকের লড়াই, সাদা-থেকে লাল বলের চ্যালেঞ্জ। টেস্টে প্রত্যাবর্তনের আগে, সামনে একগাদা প্রশ্ন। আভাস মিললেও সঠিক উত্তর জানা নেই।

সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর জানান, লম্বা বিরতির পর লঙ্গার ভার্সনে নেমে মানিয়ে নেয়া সহজ নয়, পেশাদারিত্ব-ই সাফল্যের মন্ত্র। আরো একবার উইন্ডিজ বধে দায়িত্বটা সিনিয়রদের ওপরেই, তবে দারুণ কিছুতে তরুণদের যে কেউ-ই হতে পারে কেন্দ্রিয় চরিত্র।

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার জানান, হোম অ্যাডভান্টেজের সাথে সুদূর প্রসারী চিন্তায়, কম্বিনেশন ঠিক করাই এখন সময়ের দাবি। সাথে ব্যাকআপ নিয়েও ম্যানেজমেন্ট ভাবছে।

ওয়ানডের মোমেন্টাম টাইগারদের সঙ্গী, আছে কন্ডিশনের সুবিধা। আত্মবিশ্বাস রেখে সেশন বাই সেশন এগুনোর পুরনো পরামর্শ নতুন কোরে দিলেন সাবেকরা।

তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে গত ১০ জানুয়ারি আসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি ওয়ানডেতে বাংলা ওয়াশ হয় সফরকারীরা। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ১১ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..