সিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনে আগুন, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত হয়ে আগুনে পুড়ে গেছে ট্রেনটির পাঁচটি বগি। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা রয়েছে। তবে হতাহতের খবর জানা যায়নি।
জানা গেছে, দুর্ঘটনায় পতিত হয়ে কাত হয়ে পড়ে রংপুর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। ট্রেনটির ইঞ্জিন ও এসি বগিতে আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উদ্ধারকারীদল ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।