× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

নিউজ ডেস্ক

নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত, মাদক বিরোধী অভিযান, কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন, গরু চোর দমনের উপর সিদ্ধান্ত ও গুরাত্বারোপ করা হয়েছে।
গত ১০ জানুয়ারি সোমবার সকালে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, গাজী মোহাম্মদ শাহেনেয়াজ এমপি। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, ওসি ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, দিলাওর হোসেন, ছালিক মিয়া, নোমান আহমদ, আকতার মিয়া ছোবা, নির্মলেন্দু দাশ রানা, সাদিকুর রহমান শিশু, হাবিবুর রহমান হাবিব, রঙ্গলাল দাশ, শাহরিয়ার নাদির সুমন প্রমূখ। সভার শুরুতে নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি রাকিল হোসেনসহ ১৩ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানকে রজনী গন্ধার স্টিক দিয়ে বরন করা হয়।
এছাড়া পুলিশের কাজে সক্রিয় ভুমিকা রাখায় জেলার মধ্যে  শ্রেষ্ট অফিসার ইনচার্জ নবীগঞ্জের ওসি মোঃ ডালিম আহমদ নির্বাচিত হওয়ায়   রজনী গন্ধার স্টিক দিয়ে অভিনন্দিত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..