× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

সিনহা নিয়ে মন্তব্য না করতে হাসিনার কড়া নির্দেশ!

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান বিচারপতির বিষয়ে কোনো ধরনের মন্তব্য না করতে নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যা হওয়ার আইন অনুযায়ী হবে। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথ সভায় শেখ হাসিনা এই নির্দেশ দেন । আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু সভা শেষে ঢাকার প্রথম আলোকে এই তথ্য জানান।

সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন সরকারের আমলে বিচারপতিদের নিয়ে বারবার খেলা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মনে আছে যে উচ্চ আদালতের বিচারকদের বয়স আমাদের সংবিধানে ৬২ ছিল, সেটাকে ৬৫ করা হয়েছিল। এরপর আবার সেটাকে কমিয়ে দিয়ে ৬৫ থেকে ৬২ করে দিয়ে বিচারকদের বিদায়ের ব্যবস্থা করা হয়। বারবার এ ধরনের খেলা হয়েছে।’ এ তিনি আরও বলেন, এজলাসে প্রধান বিচারপতি বসে আছেন, পত্রপাঠ তাঁকে বিদায় দেওয়ার ঘটনা ঘটেছে। একজন বিচারপতিকে রাষ্ট্রদূতের চাকরি দিয়ে দেশের বাইরে পাঠানো হয়েছিল।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিচার বিভাগের অতীত বলতে গিয়ে বলেন, ১৯৯৬ সালে তাঁর সরকার যত বিচারক নিয়োগ দিয়েছিল, পরে তাঁদের ১০ জনকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়। এরপর একবার ছয়জন, আবার আরও কয়েকজনকে বিদায় দেওয়া হয়। অবশ্য পরে রিট আবেদন করে কয়েকজন চাকরি ফিরে পান।

বিএনপি আমলের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে দেওয়া হয়, যাতে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানো যায়। তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি যাতে প্রধান উপদেষ্টা হয়ে তাদের ভোট চুরির সুযোগ করে দেন, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়। সেনা-সমর্থিত সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘তখন আমরা দেখলাম, একজন বিচারপতিকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন ডেকে নিয়ে এক কাপ চা খাইয়ে বললেন, আপনি পদত্যাগ করেন।’


এ ক্যটাগরির আরো খবর..