× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক

সিটির বিপক্ষে পরাজয়ের পরও দলকে মানসিক ভাবে চাঙ্গা রাখতে চাইছেন টাচেল

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
thomas tachel

ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে মঙ্গলবার ৩-০ গোলে বিধ্বস্ত হবার পরও বিস্ময়করভাবে ফিরে আসার আশা করছেন বায়ার্ন মিউনিখের কোচ থমাস টাচেল।

আগামী বুধবার দ্বিতীয় লেগে মিউনিখের আলিয়াঁজ এ্যারেনাতে সিটিকে আতিথ্য দিবে বেভারিয়ান্সরা। কাল ম্যাচ শেষে এ্যামাজন প্রাইমে টাচেল বলেছেন, ‘আজ আমি কিছুটা হলেও দু:খ পেয়েছি। এই ক্লাবটিকে কতটা ভালবাসি সেটা বুঝতে পেরেছি। আজকের ম্যাচে অবশ্য একটি বিষয় হয়েছে, আমরা শক্তিশালী ছিলাম, আমরা আবেগি ছিলাম, আমরা চতুর ছিলাম।’ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজরি কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হবার পর এত বাজেভাবে বায়ার্ন কখনই হারেনি। ২০১৪ সালের এপ্রিলে রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল।

এনিয়ে বায়ার্নের হয়ে টাচেল চতুর্থ ও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে কোচের দায়িত্ব পালন টাচেল। আন্তর্জাতিক বিরতিতে জুলিয়ান নাগলসম্যানকে বরখাস্ত করে টাচেলকে নিয়োগ দেয় জার্মান জায়ান্টরা। ডাগআউটে থাকা টাচেল বলেছেন, ‘৬০ মিনিট পর্যন্ত বায়ার্ন ভাল খেলেছে। আমরা কিছুটা ফর্ম ও বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। এই ধরনের ম্যাচে কিছুটা হলেও ভাগ্যের প্রয়োজন রয়েছে। যা দিয়ে ম্যাচের আবহ পাল্টে ফেলা যায়।’

তিনি আরো বলেন, এই ফলাফলটা আগে হজম করার প্রয়োজন আছে। ফুটবলে এমনটা হতেই পারে। আমি জানি এটা শুনতে হয়তো কিছুটা খারাপ লাগছে। কিন্তু আমি সত্যিকার অর্থেই মনে করি এই ফলাফলটা আমাদের প্রাপ্য ছিল। আমাদের সামনে এগিয়ে যাবার পথ খুঁজে বের করতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..