× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারাতনাম

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
tharmaan

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম। ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান। ২০১৭ সালের সেপ্টেম্বরে হালিমা ইয়াকুব ক্ষমতায় এসেছিলেন। তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট। সিঙ্গাপুরে প্রেসিডেন্ট পদ অনেকটা আলংকারিক। প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে নগররাষ্ট্রটির পুঞ্জীভূত আর্থিক রিজার্ভ দেখভাল করেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন এবং দুর্নীতিবিরোধী তদন্ত অনুমোদন করেন। তবে এই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেশ কঠিন কিছু শর্ত রয়েছে। সংবিধান মতে, প্রেসিডেন্ট হচ্ছে নির্দলীয় একটি প্রতিষ্ঠান।

সিঙ্গাপুরের অধিবাসীদের চার ভাগের তিন ভাগ জাতিগতভাবে চীনা। তাদের সংখ্যা প্রায় ৩৫ লাখ। অন্যরা মালয়, ভারতীয় ও ইউরেশিয়ান। দেশটিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচন সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য উন্মুক্ত রয়েছে। ২০১৬ সালে সিঙ্গাপুরের পার্লামেন্ট দেশটির সংবিধানে সংশোধন আনে। সংশোধনীতে বলা হয়, রাষ্ট্রপ্রধানের পদে নৃতাত্ত্বিক বৈচিত্র্য আনা হবে। সিঙ্গাপুরে বসবাসকারী কোনো জনগোষ্ঠী থেকে পরপর পাঁচ মেয়াদে কোনো ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে- সেই জনগোষ্ঠীর প্রার্থী প্রেসিডেন্ট পদে যোগ্য বিবেচিত হবেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে থারমান শানমুগারাতনামের সঙ্গে আরও দুজন প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছিলেন। তারা হলেন দেশটির সার্বভৌম সম্পদ তহবিল জিআইসির সাবেক বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং (৭৫) এবং বিমা প্রতিষ্ঠান এটিইউসি ইনকামের সাবেক প্রধান নির্বাহী তান কিন লিয়ান (৭৫)। জিআইসি সিঙ্গাপুরের বৈদেশিক রিজার্ভের ব্যবস্থাপনা করে থাকে।

নগররাষ্ট্র সিঙ্গাপুরের সরকার পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বতমানে পিএপির নেতা লি সিয়েন লুং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। এই দল ১৯৫৯ সাল থেকে টানা সিঙ্গাপুরের শাসন ক্ষমতায় রয়েছে।

গত শুক্রবার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। এক যুগের বেশি সময় পর প্রেসিডেন্ট পদে এই দেশে নির্বাচন হয়েছে। সিঙ্গাপুরের নির্বাচন কমিশন জানিয়েছে, ৭০ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে ৬৬ বছর বয়সী রাজনীতিক ও অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম জয়ী হয়েছেন। থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। রিটার্নিং কর্মকর্তা তান মেং দুই বলেন, ‘আমি থারমান শানমুগারাতনামকে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদে বিজয়ী ঘোষণা করছি।’


এ ক্যটাগরির আরো খবর..