সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
পরে সেখানে বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডলের সভাপতিত্বে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ূন কবির।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি অফিসার মো: মনির হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো: নরুল আমিন প্রমুখ।
মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৩টি স্টল অংশ নেন, এসময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।