× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

পি আই ডি

সিআইপি সম্মাননা পাচ্ছেন ৪৪ ব্যক্তি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২০ মে, ২০২৩
সিআইপি সম্মাননা

সিআইপি সম্মাননা ।। বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘সিআইপি (শিল্প) নীতিমালা ২০১৪’ অনুযায়ী বিভিন্ন ক্যাটেগরিতে ৪৪ জন ব্যক্তিকে ২০২১ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) তথা সিআইপি (শিল্প) হিসেবে সম্মাননা প্রদান করছে শিল্প মন্ত্রণালয়। সিআইপি সম্মাননা

আগামী ২২ মে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিত ব্যক্তিদের শিল্প মন্ত্রণালয় থেকে একটি পরিচয়পত্র (সিআইপি কার্ড) দেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা আগামী এক বছরের জন্য জাতীয় ও সিটি করপোরেশনের অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসাসংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। এ ছাড়া সরকারের শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করা যাবে।

নীতিমালা অনুযায়ী জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (এনসিআইডি) কোটায় পদাধিকার বলে অনধিক ১০(দশ) জন এবং ৫ শিল্প শ্রেণিভুক্ত ৮ক্যাটেগরিতে অনধিক ৫০জনকে নির্বাচনের সংস্থান রয়েছে। সিআইপি (শিল্প) ২০২১ নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত ক্যাটেগরিতে আবেদন সংগ্রহের নিমিত্ত ৪টি জাতীয় দৈনিক পত্রিকায় (২টি বাংলা এবং ২টি ইংরেজি) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (এনসিআইডি) কোটায় এনসিআইডি পদাধিকারী ১০জন সদস্যের আবেদন সংগ্রহের নিমিত্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে পত্র দেয়া হয়। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর ১২৭ জন আবেদনকারী ও শিল্প প্রতিষ্ঠানের ঋণ সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংক, কর সম্পর্কিত তথ্যের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, বৈদেশিক ক্রেতা-বিক্রেতার সাথে শিল্প বিরোধ সংক্রান্ত তথ্যের জন্য বাণিজ্য মন্ত্রণালয়; ফৌজদারি অপরাধ সংঘটন সংক্রান্ত তথ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শেয়ার সংক্রান্ত তথ্যের জন্য বংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পত্র প্রেরণ করা হয়। সিআইপি (শিল্প)নির্বাচন বাছাই কমিটি প্রাপ্ত আবেদন, সংযুক্ত কাগজপত্র ও দপ্তর/সংস্থা হতে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনাপূবক এনসিআইডি কোটায় ৬(ছয়)টি এবং উন্মুক্ত ক্যাটেগরিতে ১২ টি নির্ণায়কের ভিত্তিতে প্রদত্ত নম্বর অনুযায়ী ৩৮ জনকে সিআইপি (শিল্প) ২০২১ নির্বাচনের জন্য সুপারিশ করে।

সিআইপি (শিল্প) সম্মাননা প্রদানের উদ্দেশ্য

জাতীয় পর্যায়ে বিভিন্ন চেম্বার ও ট্রেডবডির অবদানের পাশাপাশি বৃহৎ শিল্পখাতে উৎপাদন ও সেবা, মাঝারি শিল্পখাতে উৎপাদন ও সেবা, ক্ষুদ্র শিল্পখাতে উৎপাদন ও সেবা, মাইক্রো এবং কুটির শিল্পখাতে শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পরিচয় করিয়ে দেয়া; দেশীয় বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং কুটির শিল্পখাতের গুণগত মানোন্নয়ন; এসব ক্যাটগারির শিল্প উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি; বিভিন্ন ক্যাটাগরির শিল্প উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা; ভোক্তা সাধারণকে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আস্থার পরিবেশ তৈরি; শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার প্রদত্ত প্রণোদনা সম্পর্কে ধারণা দান এবং শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান।

সিআইপি (শিল্প) ২০২১ হিসেবে নির্বাচিতদের তালিকা:

এনসিআইডি ক্যাটাগরি: জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ বা এনসিআইডি ক্যাটেগরিতে সিআইপি হচ্ছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম; বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান তানভিরুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রুপালী হক চৌধুরী, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান এবং বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।

বৃহৎ শিল্প (উৎপাদন): এ ক্যাটেগরিতে সিআইপি হচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর ব্যবস্থাপনা অংশীদার এরিক এস. চৌধুরী; বিএসআরএম স্টিলস লিঃ এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, প্রাণ ডেইরি লিঃ এর চেয়ারম্যান মোঃ ইলিয়াস মৃধা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী, জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের, এসিআই লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, পপুলার ফার্মাসিউটিক্যালস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাঈনউদ্দিন মোনেম, ফারিহা নিট টেক্স লিঃ এর চেয়ারম্যান মোহাম্মদ মামুন ভূঁইয়া, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, হ্যামস গার্মেন্টেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সফিকুর রহমান, বাদশা টেক্সটাইলস এর উদ্যোক্তা পরিচালক কামাল উদ্দিন আহাম্মদ, মীর সিরামিক লিঃ এর পরিচালক মাহরীন নাসির, ডিউরেবল প্লাস্টিক লিঃ এর পরিচালক উজমা চৌধুরী, রানার অটোমোবাইলস্ লিঃ এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, উইনার স্টেইনলেস স্টিল মিলস লিঃ এর চেয়ারম্যান মোঃ সোহেল রানা, তাসনিয়া ফেব্রিক্সের উদ্যোক্তা পরিচালক আহমেদ আরিফ বিল্লাহ, সোহাগপুর টেক্সটাইল মিলস লিঃ এর চেয়ারম্যান আব্দুল হাই সিকদার, এনভয় টেক্সটাইলস লিঃ এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিঃ এর ভাইস চেয়ারম্যান ইমরান করিম।

বৃহৎ শিল্প (সেবা): এ বিভাগে সিআইপি হচ্ছেন এসটিএস হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দীন, এসবি টেল এন্টারপ্রাইজেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিঃ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিঃ এর চেয়ারম্যান এসএম কামাল উদ্দিন এবং ইস্টার্ন হাউজিং লিঃ এর চেয়ারম্যান মনজুরুল ইসলাম।

মাঝারি শিল্প (উৎপাদন): এ বিভাগে সিআইপি হচ্ছেন বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিঃ এর চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লিঃ এর ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসমিন মুক্তাদির, অকো-টেক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, জিন্নাত নিটওয়্যারস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার, রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রমি এগ্রো ফুডস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ এনামুল হাসান খান, মাসকো পিকাসো লিঃ এর পরিচালক ফাহিমা আক্তার, টর্ক ফ্যাশনস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মূহাম্মদ কামাল উদ্দিন, জিন্নাত এপারেলস লিঃ এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এবং মেসার্স সিটাডেল এ্যাপারেলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহিদুল ইসলাম।

ক্ষুদ্র শিল্প (উৎপাদন): এ বিভাগে সিআইপি হচ্ছেন রংপুর ফাউন্ড্রি লিঃ এর পরিচালক চৌধুরী কামরুজ্জামান এবং এরফান এগ্রো ফুড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম। এ ছাড়া মাইক্রো শিল্প ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন মাসকো ডেইরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএ সবুর।

বাংলাদেশ সরকার তথা শিল্প মন্ত্রণালয় কর্তৃক সিআইপি (শিল্প) সম্মাননা প্রদানের ফলে এসব উদ্যোক্তা যেমন অনুপ্রাণিত হবেন, তেমনি তাঁদের সাফল্যে উজ্জীবিত হয়ে দেশে আরো অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে। এটি জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।


এ ক্যটাগরির আরো খবর..