× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিংগাইরে মাদরাসার দুই ছাত্রকে বলাৎকার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
মাদরাসার দুই ছাত্রকে বলাৎকার

মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদরাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে কাউছার আহমেদ নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠান। ভুক্তভোগী দুই শিক্ষার্থী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

অভিযুক্ত কাউছারের বাড়ি পটুয়াখালী জেলায়। দুই মাস আগে সিংগাইর উপজেলার বায়রা এলাকায় ওই মাদরাসায় শিক্ষক হিসাবে যোগ দেন তিনি।

পুলিশ ও ভুক্তভোগী এক ছাত্রের অভিভাবক সূত্রে জানা গেছে, তার ছেলে ওই আবাসিক মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। গত ২৮ জানুয়ারি রাত নয়টার দিকে তার ছেলেকে এবং ২১ জানুয়ারি ভোররাতে তৃতীয় শ্রেণির আরেক ছাত্রকে বলাৎকার করে শিক্ষক কাউছার। বিষয়টি কাউকে না জানানোর জন্য শিক্ষক তাদের ভয় দেখিয়ে রাখে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) মাদরাসা থেকে বাড়িতে আসার পর ওই শিশু বলাৎকারের ঘটনা জানায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই শিক্ষক অপরাধ স্বীকার করে। এরপর তাকে ইউনিয়ন পরিষদে নেয়া হলে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানান। রাতেই পুলিশ ওই শিক্ষক ও দুই ছাত্রকে থানায় নিয়ে যান।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষক ও ছাত্রদের মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহানের আদালতে তোলা হলে ছাত্ররা ২২ ধারায় জবানবন্দি দেয়। পরে বিচারক শিক্ষক কাউছারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‌‘মাদরাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে রোববার রাতে একজন অভিভাবক থানায় মামলা করেন। রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..