× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

সালথায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২০
সালথায় সেলাই মেশিন বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় ডিজিটাল প্লাটফর্মে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ^াস, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন প্রমূখ।

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুস্থ্য ৬ জন পরিশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান।


এ ক্যটাগরির আরো খবর..