× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি (আবু নাসের হোসেন)

সালথায় সাবেক ইউপি সদস্যর বাড়িতে হামলা ও ভাংচুর

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
সাবেক ইউপি সদস্যর বাড়িতে হামলা ও ভাংচুর

ফরিদপুরের সালথায় সাবেক এক ইউপি সদস্য ও তার ভাইয়ের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে হামলার সময় ঘরের মধ্যে আতঙ্কিত হয়ে আটকে থাকা এক নারীকে বারবার হামলাকারীদের পা ধরে ক্ষমা চাওয়ার কথা শোনা যায়।

জানা গেছে- বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলার কুমারপট্টি গ্রামের সাবেক ইউপি সদস্য মো. মতিয়ার রহমান মাতুব্বর ও তার ভাই মো. হায়াত আলী মাতুব্ব‌রের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তারা হামলা চালিয়ে ঘরের ভিতর থাকা মালামাল ভাংচুর করে।

ঘটনার সময় ঘরের ভিতর থাকা নারীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। তাদের মধ্য থেকে কেউ একজন দরজার ছিদ্র দিয়ে হামলার ভিডিও ধারণ করেন। সেই ভিডিওটি এখন ফেসবুকে ও ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- একদল উশৃঙ্খল লোকজন হাতে লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে প্রথমে ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে। তখন ঘরের মধ্যে আটকে থাকা একজন নারী চিৎকার করে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া পড়তে থাকেন।

পরে ওই নারী সজিব নামে এক হামলাকারীর উদ্দেশ্যে বারবার চিৎকার করে বলতে থাকেন-সজিব তোর পায়ে ধরি দরজা ভাঙ্গিস না, ভাই। সর ভাই, যা ভাই, তোর পায়ে ধরি ভাই। উত্তরে হামলাকারী সজিব বলেন- মামলা কবে উঠাবি? কবে উঠাবি বল, আগামী সোমবারে মামলা উঠাবি। এরপর ওই নারী বলেন- সোমবারেই মামলা উঠিয়ে নিতে বলবো ভাই, তুই যা। তারপরেও তারা দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে আসবাবপত্র তছনছ করে।

সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, গত বছরের জানুয়ারী মাসে আমার বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ ইউপি সদস্য মুক্ত মেম্বার ও তার লোকজন। বিষয়টি নিয়ে মুক্ত মেম্বারসহ তার দলের লোকজনকে আসামী করে মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

ওই মামলা তুলে নিতে আসামীরা বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখিয়ে চাপ দিতে থাকে। কিন্তু আমি মামলা তুলে নেয়নি। একারনেই বৃহস্পতিবার বিকালে তারা আমার বাড়িতে হামলা করে। তবে হামলার ঘটনা অস্বীকার করে মুক্ত মেম্বার গনমাধ্যমকে বলেন, আমরা কোন হামলা করি নাই। মতি মেম্বার আমার ভাইকে মারপিট করে তার চোখ নষ্ট করে দিয়েছে। ভিডিওর ব্যাপারে তিনি বলেন, ওটা আগের ভিডিও।

সালথা থানার এসআই আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন- মামলা তুলে না নেওয়ায় মতিয়ার মাতুব্বরের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..