বেনাপোল ইমিগ্রেশনে পক্স আক্রান্ত ভারত ফেরত বাংলাদেশি যাত্রী আইসোলেশনে

বেনাপোল ইমিগ্রেশনে পক্স আক্রান্ত ভারত ফেরত বাংলাদেশি যাত্রী আইসোলেশনে
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত  আব্বাস আলী নামে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীর শরীরে চিকেন পক্স জাতীয় ভাইরাস পাওয়ায় যশোর সদর হাসপাতালের রেড জোনে  নেওয়া হয়েছে। তবে এটি মান্কিপক্সের লক্ষন কিনা  এ মুহূর্তে কোন মন্তব্য করতে রাজি হয়নি স্বাস্থ্য কর্মীরা।
শুক্রবার দুপুর ১ টার দিকে তাকে সদোর হাসপাতালে পাঠায় বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার মহাসিনা রুমপা জানায়, যশোরের বাসিন্দা আব্বাস আলী শুক্রবার সকালে ভারত থেকে ফিরে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এসময় স্বাস্থ্য কর্মীরা দেখতে পায় তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে চিকেন পক্সের মত বের হয়েছে। নির্দেশনা অনুযায়ী  পরে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুফ আলী জানান, বর্তমানে ঐ যুবক  নিবিড় পর্যবেক্ষনে রয়েছে। তার শরীরে চিকেন পক্সের মত গুটি গুটি বের হয়েছে।  তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এটা কোন ধরনের ভাইরাস সঠিক করে মন্তব্য করা যাবে না ।
এর আগে গত ২৩ মে মান্কিপক্স ভাইরাস প্রতিরোধে ভারত ফেরত যাত্রীদের নজরদারী শুরু করে ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।