ডিবিসির সাংবাদিক বারী হত্যার প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন

ডিবিসির সাংবাদিক বারী হত্যার প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন
ডিবিসির সংবাদ বিভাগের প্রযোজনা নির্বাহী আব্দুল বারী হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সিনিয়ার সাংবাদিক পান্না বালা।
মানববন্ধনে সাংবাদিকদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। একই সাথে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল।মানববন্ধনে ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।