মধুখালীর ইউএনও রাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য ও কম্বল নিয়ে বেদে পল্লীতে

মধুখালীর ইউএনও রাতে প্রধানমন্ত্রীর উপহার  খাদ্য ও কম্বল নিয়ে বেদে পল্লীতে

মধুখালী প্রতিনিধি : মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সোমবার রাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ তহবিলের আওতায় প্রায় অর্ধশতাধিক বেদে সম্প্রদায়ের পল্লীতে উপস্থিত হয়।

এছাড়া ও তৃতীয় লিঙ্গ (হিজড়া)‘, মেগচামী সহ বেশ কয়েকটি এতিমখানা, আশ্রায়ন প্রকল্পে দুস্থদের মাঝে গিয়ে রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য চাল, ডাল, তেলসহ শুখনা খাবার ও কম্বল বিতরণ করেন। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী পৌরসভার মাঠে ও মেগচামী কয়েকটি এতিমখানা ও তিনটি আশ্রয়ণ প্রকল্পে বাড়িতে গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন সহ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।