ইমরান খানের পার্লামেন্ট পুনর্বহাল ও অনাস্থা ভোট শনিবার

ইমরান খানের পার্লামেন্ট পুনর্বহাল ও অনাস্থা ভোট শনিবার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে ডেপুটি স্পিকার কাসিম সুরি যে রায় দিয়েছিলেন,তা তা সে দেশের সংবিধানের ৯৫ নম্বর ধারায় ‘অবৈধ’ আখ্যায়িত করে বতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্ট । সেই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহাল করা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে আগামী শনিবার অনাস্থা ভোটের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার টানা চারদিন শুনানির পর পাকিস্তানের হাইকোর্ট এর প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেঞ্চ এমন রায় দিলেন।

ইমরান সরকারের বিরোধী দলগুলি গত ৮ মার্চ একটি অনাস্থা প্রস্তাব আনে পাকিস্তানের শাসক দল পিটিআই ও ইমরান খানের বিরুদ্ধে। সেখানে দাবি করা হয়, আর্থিক তছরূপে কারণে ইমরানকে সরিয়ে দেওয়া হয়। বেকায়দায় পড়েন ইমরানও। কারণ সংখ্যাগরিষ্ঠতা তাঁর কাছে ছিল না। এর পর গত ৩ এপ্রিল সংসদের ডেপুটি স্পিকার এই আস্থা ভোটের বিষয়টি উড়িয়ে দেন। এর পিছনে বৈদেশিক ষড়যন্ত্রেরও অভিযোগ তোলেন। এর কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ মতো পাকিস্তানের জাতীয় সংসদ মুলতুবি ঘোষণা করে দেন রাষ্ট্রপতি। তার পরেই পাক সুপ্রিম কোর্টে আবেদন করে শাসক বিরোধী পাকদলগুলি।

যে চিঠিটি পাকিস্তানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠান হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে সবপক্ষের সঙ্গে ও সব দলের সঙ্গে আগে বিস্তারিত আলোচনা করতে হবে, তার পরেই বিষয়টি নিয়ে এগনো যাবে। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে, আরও কিছুটা সময় না পেলে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া সম্ভব নয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।