× Banner
সর্বশেষ
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে -স্বাস্থ্যমন্ত্রী মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন – পররাষ্ট্রমন্ত্রী ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই – প্রধানমন্ত্রী শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক শ্রীচৈতন্য দেব এর তিরোধান দিবস আজ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
saltha

ফরিদপুরের সালথায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ইং এর পুরস্কার  বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ (জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে  এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন গ্রুপ পর্বের অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, একাডেমিক সুপার ভাইজার স্বপ্না  বৈদ্য, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, সারুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, লক্ষনদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, মিতালী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ এনায়েত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..