সালথায় শীতার্তদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সালথায় শীতার্তদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

আবু নাসের, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গ্রামে আমেনা রশিদ ফাউন্ডেশন ও ঢাকা রোরারী ক্লাব ইস্ট এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসন সালথা এর সার্বিক তত্ত্বাবধানে ৩ শতাধীক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ ইদ্রিস আলী মোল্লা, বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আবু আহাদ মিয়া, আফ্রিকা প্রবাসী মোঃ গোলাম মোস্তফা, সোনাপুর ইউপি সাবেক সদস্য আনারদ্দিন মাতুব্বর, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বেলাল রেজা প্রমুখ। এছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমেনা- রশীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইদ্রিস আলী মোল্লা সাংবাদিকদের বলেন, আমেনা- রশীদ ফাউন্ডেশন ও ঢাকা রোটারী ক্লাব ইস্ট এর সহযোগীতায়, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, কোভিড-১৯ প্রার্দুভাবের কারণে সরকারী বিধিনিষেধ এর প্রতি শ্রদ্ধা রেখে স্বাস্থ্য বিধি মেনে প্রতিবছরের ন্যায়, এলাকার দুঃস্থ অসহায় ৩ শত শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্র বিতরণ করা হয়েছে।

আমেনা-রশীদ ফাউন্ডেশন অসহায় দুঃস্থদের পাশে অতিতে ছিলো, এখন আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি সবাই কে এই মহামারী করোনা প্রতিরোধে এগিয়ে আসা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।