সালথায় শিশুকে ধর্ষনের অভিযোগ, ধর্ষক আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ৫ম শ্রেনীর এক কন্যা শিশুকে (১২) ধর্ষনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় করা মামলায় শুক্রবার রাতে বহুলুল বিশ্বাস (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সুত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুলাই) বিকাল ৩টার দিকে ঐ শিশুটি প্রাকৃতির ডাকে সাড়া দিলে বসতঘরের পুর্বপাশে বাথরুমে যায়। এসময় ঔৎ পেতে থাকা বহুলুল বাথরুমে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে। শিশুটির মা গ্যাংগানির শব্দ পেয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলে ধর্ষক দৌড়ে সটকে পড়েন। এই ঘটনায় বিকালেই শিশুটির মা বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। মামলার পর বহুলুল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ধর্ষনের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত বহুলুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।