সালথায় শামিম হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

আবু নাসের হুসাইন, সালথা, ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন ইউসুফদিয়া গ্রামের শামিম হত্যা মামলার আরেক আসামী লালচান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকালে সালথা থানা পুলিশ অভিযান চালিয়ে ইউসুপদিয়া বাজার মোড় থেকে মামলার ৯নং আসামী লালচানকে গ্রেফতার করেন। শুক্রবার সকালে লালচান কে কোর্টে প্রেরণ করা হয়।

উল্লেখ্য গত ১৯ শে নভেম্বর ২০১৬ইং সালে সকালে ইউসুফদিয়া কোয়ারদোব মাঠের আবাদী জমি থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় শামিমের চাচাতো ভাই তোরাফ মাতুব্বর বাদী হয়ে সালথা থানায় ১৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সালথা থানা মামলা নং-১০,তারিখ-২০/১১/২০১৬ইং। মামলার উপপরিদর্শক এস.আই মোঃ জিল্লুর রহমান মামলার ৪নং আসামী ছানোয়ার হোসেন কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

সালথা থানার অফিসার ইনচার্জ এ কে এম আমিনুল হক বলেন, মামলার দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।