সালথায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

সালথায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বুধবার সকাল ১১টায় এ মাসিক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান, বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, মাওলানা নিজাম উদ্দীন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, ইউপি চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা সকলকে করোনা ভাইরাস পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।