বেনাপোলে ভারতে পাচারের শিকার মাদ্রাসা ছাত্র উদ্ধার

এম,এ,জলিল শার্শা প্রতিনিধি। ভারতে পাচারের শিকার মাদ্রাসা ছাত্র আরাফাত হোসেন (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে ফরিদপুর জেলার শালতা থানার ফুকরা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং শ্রীপুর আনসার উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

গতকাল শনিবার (০১ জুলাই) সন্ধ্যার দিকে বেনাপোল চেকপোস্টের রেল লাইনের উপর থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন একটি খবরে জানতে পারি বেনাপোল চেকপোস্টের রেল লাইন এলাকা দিয়ে একটি শিশু ভারতে পাচার করা হবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে রেল লাইন পোস্টের দায়িত্বরত বিজিবি সদস্য নায়েক জামাল হোসেন সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে পারলে ও পাচারকারীরা পালিয়ে যায়।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মা-বাবাকে খবর দিয়ে আনা হয়েছে। উদ্ধারকৃত শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে ওই শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।