× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

সালথায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, বিচারের দাবীতে দ্বারে দ্বারে ধর্ষীতা

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০১৯

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে শাহজাহান বিশ্বাসের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে একাধকিবার ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক ঐ গ্রামেরই ভিন্ন ধর্মীয় হিন্দু সম্পাদায়ের শ্রী অতুল মালোর ছেলে শ্রী মেগা মালো (২৮)।

ঘটনার বিবরনে জানা যায়, গত ১৮ মার্চ সন্ধ্যায় কাগদী গ্রামে ধর্ষীতার বাড়ির নিকট বাওড়ের পাশে ধর্ষনের শেষ ঘটনা ঘটে। অভিযুক্ত মেগা মালোর বাবা অতুল মালো কাগদী বাওড়ে মাছ চাষ করে আসছিল দীর্ঘদিন। আর তা পাহারা দিতে ছেলে মেগা মালোকে প্রতি রাতে বাওড়ে পাঠায় বাবা অতুল মালো।

ধর্ষীতার বাড়ি ঐ বাওড়ের পাশে থাকায় মেগা তার সাথে কৌশলে সম্পর্ক গড়ে তোলে। এমনকি বাওড়ের মাছ পাহারা দেওয়ার টঙ্গঘরও ঐ ধর্ষীতার বাড়ির পাশেই তৈরি করে। বিভিন্ন অযুহাতে প্রতিনিয়ত ঐ বাড়িতে যাওয়া-আসা করতো সে।

এক পর্যায়ে মেগা লোকচক্ষের আড়ালে ধর্মান্ত্রীত হয়ে ধর্ষীতাকে বিয়ে করে তার সাথে শারীরীক সম্পর্ক গড়ে তোলে। এভাবে দীর্ঘদিন পার হলে ধর্ষীতাকে ঘরে তুলার জন্য বললে মেগা মালোর বাবা অতুল মালো ছেলেকে অন্যত্র সরিয়ে রাখে।

এঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ধর্ষীতার বাবা শাহজাহান বিশ্বাস অভিযোগ করে বলেন, আমার মেয়ের সাথে অন্য ধর্মের ছেলে অতুল মালোর ছেলের সাথে সম্পর্ক তা আমরা জানতাম না। পরে মেয়ে তার মাকে বিস্তারিত খুলে বললে আমরা জানতে পারি। ঘটনার পরে স্থানীয় মাতুব্বররা মিমাংসা করে দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু আমি গরীব বলে তারা কালক্ষেপন করে মিমাংসা করে না, কোন বিচারও দেয় না।

তিনি আরও জানান, স্থানীয় মাতুব্বররা অতুল মালোর নিকট থেকে মোটা অংকের টাকা পেয়ে তারা আমার বিচার দি”্ধসেঢ়;ছ না। আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং আমার মেয়ের সাথে যে অবিচার করা হয়েছে তারও আমি সুবিচার চাই।

এ ব্যপারে মেগা মালোর মোবাইল ফোনে ফোন করে তাকে পাওয়া যায়নি। কিন্তু মেগার বাবা অতুল মালো বলেন, আমার ছেলে পুরুষ মানুষ এই বয়সে একটু আধটু এসব হয়ে থাকে। এসব আমার কাছে কোন ব্যাপার না সর্বচ্চ আমার না হয় কিছু টাকা খরচ হবে। জেলহাজত খাটার অভ্যাস আমার আছে। প্রশাসন ও আপানারা যা পারেন তা করেন।

উল্লেখ্য পরে জানা গেছে, ধর্ষীতা বাদি হয়ে ফরিদপুর জজ কোর্টে ধর্ষকের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে মামলা করেছে। মামলা সুত্রে জানা গেছে, শ্রী মেগা মালো ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করেছে। এখন অস্বীকার করছে মেগা মালো এবং তার পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..