× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

সালথায় বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Manbandhan-in-Saltha.jpg

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের বিভিন্ন অফিস, সালথা থানা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালে বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্তরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধারা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিবল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটাকে বাধাগস্থ করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি সারাদেশে সহিংসতা করছে। এরই ধারাবাহিতায় সালথায় তারা হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সালথার জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে গুজব ছড়িয়ে সালথা উপজেলার বিভিন্ন সরকারী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে উত্তেজিত জনতা। এসময় তারা ইউএনও ও এসিল্যান্ডের গাড়ি পুড়িয়ে দেয়। এতে জুবায়ের নামে আহত এক যুবকের মৃত্যু হয়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..