আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলায় ১লা জানুয়ারী ২০২০ সালের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বই বিতরন কর্মসূচির উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। আরো উপস্থিত ছিলেন, সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সালথা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজু মান-আরা বেগম, সহকরী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মাতুব্বর প্রমূখ।
জানাগেছে, উপজেলার ৭৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি দাখিল মাদ্রাসা ও কয়েকটি কিন্ডার গার্ডেন-কেজি স্কুলের ছাত্র/ ছাত্রীদের মধ্যে এক যোগে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেওয়া হয়। বই বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সালথার শিক্ষার মান এমন জায়গায় নিয়ে দাঁড় করাতে চাই, যেন অন্যরা আমাদেরকে অনুসরণ করে। জাতি শিক্ষিত হলে দেশে উন্নত হয়। আমি সকলের সম্মিলিত প্রচেষ্টা চাই।