সালথায় পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার

সালথায় পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথা থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টের ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

সালথা থানা পুলিশ জানায়, সালথা জিআর ৯৫/২১ পরোয়ানাভুক্ত আসামী মোঃ বিল্লাল সরদার (২৭), পিতা-মোঃ কাদের সরদার, সাং-আটঘর এবং সালথা জিআর ৯২/১৩ এর পরোয়ানাভুক্ত আসামী বিদ্যুৎ (৩৩), পিতা-মোঃ রাজেক মোল্যা , ফরিদ মিয়া(৩৬), পিতা-আক্কাস মিয়া,  মিন্টু মোল্যা(৪২), পিতা-রাজেক মোল্যা ও হেমায়েত মাতুব্বর(৪২), পিতা-মৃত কালা মাতুব্বর, সর্ব সাং- কাগদী, থানা-সালথা, জেলা ফরিদপুরগনকে গ্রেফতার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন,  পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতারপূর্বক শনিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।