× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

সালথায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৭ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Celebrated-March-7-in-Saltha.jpg

সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় নানা আয়োজনের মধ্যেদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসাবে প্রথমবার উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে মাননীয় সংসদ উপনেতার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এরপর একে একে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় উপজেলার সোনাপুর বাজার হতে উপজেলা পরিষদ পর্যন্ত ৫ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় ২০২১ অনুষ্ঠিত হয়। ম্যারথন দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
 এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খানা হীরামনি, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, ফরহাদ মোল্যা  প্রমূখ।
পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ইমার্চের তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..