× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

সালথায় নানা আয়োজ‌নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

admin
হালনাগাদ: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
সালথায় নানা আয়োজ‌নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ ক‌রেন সংসদ উপ‌নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র পক্ষে সালথা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, সালথা প্রেসক্লাব, সালথা সরকারি কলেজসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছলিমা আকতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আসিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী তৌ‌হিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা পরিষদের চত্বর থেকে সকাল ৯টায় প্রভাত ফেরি র‍্যালী বের হয়ে উপজেলা সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। এরপর সকাল ১০টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মহফিলের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সমাপ্তি হয়।


এ ক্যটাগরির আরো খবর..