সালথায় নতুন শিক্ষা অফিসারকে শুভেচ্ছা জানালেন প্রাথমিক শিক্ষক সমিতি

সালথায় নতুন শিক্ষা অফিসারকে শুভেচ্ছা জানালেন প্রাথমিক শিক্ষক সমিতি

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় নতুন যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। রবিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, মোঃ বজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ-সভাপতি অনন্ত কুমার, যুগ্ম সম্পাদক সাহেবুল ইসলাম, সাংগঠণিক সম্পাদক এস্কেন্দার আলী, অর্থ সম্পাদক সঞ্জয় কর, মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক লুৎফর রহমানসহ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

সাবেক উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ২৬ আগষ্ট বদলী হয়ে চলে যাওয়ায় নতুন শিক্ষা অফিসার হিসেবে মোঃ নিয়ামত হোসেন ১লা সেপ্টেম্বার যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।